প্রিন্ট এর তারিখঃ Feb 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 9, 2026 ইং
ধনবাড়ীতে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থীর সংবাদ সম্মেলন॥

টাঙ্গাইলের ধনবাড়ীতে নির্বাচনী প্রচারণায় বাঁধা ও নির্বাচনী এজেন্টসহ কর্মীদেরকে মারপিট ও হুমকি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের এমপি প্রাথী ডা: আব্দুল্লাহেল কাফী।
রবিবার( ৮ফেব্রুয়ারী) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধনবাড়ী উপজেলা শাখার দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের এমপি প্রাথী ডা: আব্দুল্লাহেল কাফী অভিযোগ করে তিনি তার বক্তব্যে বলেন, নির্বাচনে ধনবাড়ীর যদুনাথপুরে জামায়াতের কর্মী আব্দুর রহিমকে হত্যার উদ্দ্যেশে আক্রমণ, ৪ নং ওয়ার্ডে বিএনপি’র নেতা দুলালের নেতৃত্বে হুমকি প্রদান, ধোপাখালীর নরিল্যাতে কর্মীদের ভোট প্রার্থনায় বাঁধা,বীরতারায় বিএনপি নেতা আমির হোসেন তারা জাময়াতের কর্মীদের কে বিভিন্ন ভাবে বাঁধা হুমকি দিচ্ছে। সেই সাথে পৌরসভার নল্যা এলাকায় কর্মীদের অবরুদ্ধ করে রাখে বিএনপি’র নেতা কর্মীরা। তারা নির্বাচনের পরিবেশ কে ঘোলাটে করে তারা আমাদের কর্মীদের কে ভোটদানে বিরত রাখার চেষ্টা করছে। এবং কী জানতে পারছি আরো একজন স্বতন্ত্র প্রার্থী টাকা দিয়ে ভোট কেনার অপচেষ্টা চালাচ্ছে। উক্ত ঘটনায় প্রশাসনসহ নির্বাচন কমিশন কে ব্যবস্থা নেয়ার জোর দাবী জানাচ্ছি। সেই সাথে যদুনাথপুরে জামায়াতের কর্মী আব্দুর রহিমকে হত্যার উদ্দ্যেশে মারপিটের ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কোন অদৃশ্য প্রভাবের কারণে আসামীকে গ্রেপ্তার করছে না পুলিশ।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধনবাড়ী উপজেলা শাখা’র আমির অধ্যাপক মিজানুর রহমান, সেক্রেটারী শাজাহান আলী, যুব বিভাগের সভাপতি মিনহাজ উদ্দিনসহ সকল নেতবৃন্দ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com